হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহযোগিতার জন্য ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)।
এনএইচএর আহ্বায়ক শাদরুল আলম ও সদস্যসচিব মো. আবদুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে। সংগঠনের বিজ্ঞপ্তিতে হাসপাতালভিত্তিক স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।
হাসপাতালভিত্তিক যোগাযোগের নম্বর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করতে হবে চিকিৎসক মো. জুলফিকার (01710498909) ও মাশুকের (01835512550) সঙ্গে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে সাইয়েদ (01706520987) ও সানি (01558959650) সহযোগিতা করবেন।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য যোগাযোগ করতে হবে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন (01608073642) ও মাজহারুল ইসলামের (01540752487) সঙ্গে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে যোগাযোগ করতে হবে চিকিৎসক তন্নী শেখ (01999398779), আল আমিন (01718662463), হাবিব (01533794744) ও তাওফিক ইমনের (01310938573) সঙ্গে।
মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসক মো. মনিরুজ্জামান (01770591529) ও উসামা (01826711924) সহযোগিতা করবেন।
মিরপুরে ডা. এম আর খান শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে যোগাযোগ করতে হবে চিকিৎসক আশিকুর রহমান শুভর (01676565118) সঙ্গে।












